Thursday, August 20, 2026
No menu items!
Home বাংলা কলকাতা হোটেল অগ্নি কাণ্ডে শাসক বিরোধী তর্জা তুঙ্গে!

কলকাতা হোটেল অগ্নি কাণ্ডে শাসক বিরোধী তর্জা তুঙ্গে!

তারাপীঠে অগ্নি কাণ্ডের ঘটনার ক্ষত এখনো টাটকা তার মধ্যেই ঘটে গেলা আরো এক ভয়াবহ অগ্নি কান্ড। এবার শহর কলকাতা।ধর্মতলার মির্জ়া গালিব স্ট্রিটের শিখা ইন হোটেলে মঙ্গলবার রাতে ভয়াবহ আগুন লাগে। নিউ মার্কেট থানা এলাকার অন্তর্গত ওই হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় দমবন্ধ হয়ে ৯ জনের মৃত্যু হয়।আহত একাধিক। এলাকায় যান পুর ও নগরন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল।সব খতিয়ে দেখে কার্যত কলকাতার প্রাক্তন মেয়র তথা রাজ্যের প্রাক্তন পুরমন্ত্রী ফিরহাদ হাকিমকে কাটগড়ায় তোলেন তিনি।নিয়ম না মানা। ট্রেড লাইসেন্স দেয়া সহ একাধিক অভিযোগ তোলেন। অন্যদিকে প্রাক্তন মেয়র জানান ফায়ার লাইসেন্স। অডিট বা ট্রেড লাইসেন্স সংক্রান্ত সমস্ত বিষয় মেয়রের জানার বিষয় নয় বলে দায় এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। কলকাতা অগ্নি কান্ড নিয়ে ইতিমধ্যে দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments