Sunday, August 2, 2026
No menu items!
Home বাংলা কল্যাণী এক্সপ্রেস ওয়ে তে ভয়াবহ অগ্নিকান্ড

কল্যাণী এক্সপ্রেস ওয়ে তে ভয়াবহ অগ্নিকান্ড

শুক্রবার বেলায় কল্যাণী এক্সপ্রেসওয়ে সংলগ্ন মুড়াগাছা মোড়ে একাধিক দোকানে দাউদাউ করে আগুন জ্বলতে দেখা যায়। পাশাপাশি একের পর এক সিলিন্ডার বিস্ফোরণ শুরু হয়। মুহূর্তের মধ্যে বিকট শব্দ এবং ধোঁয়ায় গোটা এলাকা জতুগৃহের চেহারা নেয়। আগুনের লেলিহান শিখা গোটা এলাকার প্রায় দখল নেয়। আগুন ছড়াতে থাকে দ্রুত।কালো ধোঁয়ায় ঢেকে যায় সর্বত্র। দমকলে খবর দেয়া হয় তবে স্থানীয় বাসিন্দারাই প্রাথমিকভাবে আগুন নেভানোর কাজ শুরু করেন।  তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দুটি ইঞ্জিন এবং আগুন পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। আগুনে ব্যাপক ক্ষয় ক্ষতি হয়েছে বলে জানা যায়।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments