Tuesday, August 25, 2026
No menu items!
Home বাংলা কোচবিহারে উদয়ন গুহর গাড়িতে হামলা, অভিযোগের তীর নিশীথ প্রামানিকের দিকে!

কোচবিহারে উদয়ন গুহর গাড়িতে হামলা, অভিযোগের তীর নিশীথ প্রামানিকের দিকে!

নিশীথ প্রামানিকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুললেন উদয়ন গুহ। আজ একটি প্রচার মূলক কাজ থেকে ফেরার সময় তার কনভয়ে হামলা হয়।গাড়ির কাচ ভাঙা হয় বলে অভিযোগ। তাতে উদয়ন গুহ নিজেও অল্পবিস্তর আহত হয়েছেন বলে খবর। তাঁর আপ্ত সহায়কও জখম হয়েছেন। এনিয়ে উত্তর বঙ্গে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে।উদয়নবাবু গাড়ি থেকে নেমে পড়েন। তাঁর আপ্ত সহায়ক আহত হন। এই হামলার পর ক্ষিপ্ত হয়ে ওঠেন স্থানীয় তৃণমূলের কর্মী, সমর্থকরা। শুরু হয় অবরোধ। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।বরাবর যুযুধান নিশীথ প্রামাণিক, উদয়ন গুহ। নির্বাচনী আবহে একে অন্যকে এক ইঞ্চি জমিও ছাড়তে চান না তারা।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments