Saturday, August 1, 2026
No menu items!
Home দেশ ভোট মিটলেও থাকছে কেন্দ্রীয় বাহিনী!

ভোট মিটলেও থাকছে কেন্দ্রীয় বাহিনী!

আগেই দেশের স্বরাষ্ট্র মন্ত্রী কথা দিয়েছিলেন যে ভোটের পরেও কেন্দ্রীয় বাহিনী থাকবে। সেই মতো নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, ১৯ মার্চ রাজ্যে বাহিনী আনার যে পরিকল্পনা নেওয়া হয়েছিল এবং পরিকল্পনা অনুযায়ী, রাজ্যে ৭০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর জওয়ান থাকবেন। বিগত ভোটের পোস্ট পোল ভায়োলেন্স এর কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।প্রসঙ্গত উল্লেখ্য বুধবার মহুয়া মৈত্র X হ্যান্ডলে পোস্ট করে দাবি করেন কেন্দ্র সেন্ট্রাল ফোর্স তুলে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে।তৃণমূলের তরফে কটাক্ষ করে বলা হচ্ছে জয়ের ব্যাপারে বিজেপি যদি এতটাই আশাবাদী হয় তা হলে কেন বাংলায় ৭০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রেখে দেয়া হচ্ছে কেনো।রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কতৃপক্ষ।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments