শুরু হলো সংসদের বিশেষ অধিবেশন। আজ বৃহস্পতিবার সংসদে সংবিধান সংশোধনী বিল, ২০২৬, ডিলিমিটেশন বিল, ২০২৬ এবং ইউনিয়ন টেরিটরিজ সংশোধনী বিল পেশ করা হয়। কেন্দ্রীয় সরকার জানিয়েছে, আসন পুনর্বিন্যাস হলে নতুন আসনে ৩৩ শতাংশ মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে। বিল পেশ করার পরেই আপত্তি তোলেন বিরোধী দলের সাংসদরা মহিলা সংরক্ষণ এর বিষয় নিয়ে আপত্তি তুলেছে বিরোধীরা।তাদের দাবী মহিলা সংরক্ষণ’কে সামনে ঢাল করে অনৈতিক ভাবে আসন পুনর্বিন্যাস করতে চাইছে কেন্দ্র।নিজের বক্তব্য রাখতে গিয়ে বিরোধীদের কড়া ভাষায় সমালোচনা করেন প্রধানমন্ত্রী তাঁর বক্তব্য, ‘আমি আপনাদের কাছে এই আবেদন জানাতে এসেছি যে, আপনারা বিষয়টিকে রাজনৈতিক চশমা দিয়ে দেখবেন না; এটি সম্পূর্ণ জাতীয় স্বার্থে গৃহীত একটি সিদ্ধান্ত। এই ৩৩ শতাংশ সংরক্ষণ কোনও উপহার নয়, বরং এটি নারীদের একটি অধিকার।’উল্লেখ্য নতুন বিল অনুযায়ী সরকার লোকসভার আসন সংখ্যা ৫৪৩ থেকে বাড়িয়ে ৮৫০ করার প্রস্তাব দেওয়া হয়েছে।

