Saturday, August 1, 2026
No menu items!
Home দেশ খাদ্যে বিষক্রিয়ায় অসুস্থ ভোটের ডিউটিতে আসা একাধিক জওয়ান

খাদ্যে বিষক্রিয়ায় অসুস্থ ভোটের ডিউটিতে আসা একাধিক জওয়ান

বাংলাতে প্রথম দফার ভোটের আর বাকি এক সপ্তাহ। প্রথম দফায় ভোট হবে মূলত উত্তর বঙ্গের জেলা গুলোয়। তার মধ্যে গুরুত্বপূর্ণ একাধিক আসন রয়েছে কোচ বিহারে। আজ কোচবিহারেই একাধিক জওয়ানদের অসুস্থতা ঘিরে আতঙ্ক আতঙ্ক ছড়ায়।খাদ্যে বিষক্রিয়ায় একসঙ্গে অসুস্থ হয়ে পড়েন ২৪ জন জওয়ান তাদের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন ১৪ জন।বুধবার দুপুরে খাওয়ার পর থেকেই পেটে ব্যথা ও বমি শুরু হয় অনেকের। মুহুর্তেই বেশ কয়েকজন জওয়ান অসুস্থ হয়ে পড়েন। ঘটনাটি ঘটে কোচ বিহারের তুফানগঞ্জ এলাকায়। দ্রুত তাদের চিকিৎসার ব্যবস্থা করে প্রশাসন। প্রাথমিক তদন্তে উঠে আসে খাদ্যে বিষক্রিয়ার তত্ত্ব।চিকিৎসার পর জওয়ানদের অবস্থা আপাতত স্থিতিশীল বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।তবে আগামী দিনে খাদ্যর মান পরীক্ষা করে বাকি পদক্ষেপ নিতে পারে প্রশাসন।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments