Friday, July 31, 2026
No menu items!
Home বাংলা তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া

তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া

দল ক্ষমতা হারানোর পর কার্যত নিশ্চিহ্ন হতে বসেছে তৃণমূল কংগ্রেস। প্রথমে ঋতব্রত বন্দোপাধ্যায় এর নেতৃত্বে বিধানসভায় প্রায় ষাট জন বিধায়ক বিদ্রোহ করে পরে লোকসভার সাংসদরা আলাদা ব্লক তৈরী করে এন ডি এ কে সাপোর্ট করে।রাজ্য সভা তেও পদত্যাগ করেন একাধিক সাংসদ।এবার তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া।কিছুদিন আগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশংসা শোনা যায় প্রাক্তন বিধায়কের বক্তব্যে। তারপর শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে মুখ খুলেছিলেন তিনি।   যা নিয়ে শুরু হয় দল ছাড়ার জল্পনা।সেই জল্পনার মধ্যেই আজ তৃণমূলের প্রাথমিক পদ থেকে ইস্তফা দিলেন প্রাক্তন মন্ত্রী মানস ভুঁইয়া।ইস্তফাপত্র ইতিমধ্যে দলনেত্রীর কাছে হোয়াটস অ্যাপের মাধ্যমে পাঠিয়ে দিয়েছেন বলেও জানা যায়। কারন হিসেবে নীতি ও আদর্শ সাথে সমঝোতা না করার বার্তা দিয়েছেন মানস বাবু।প্রসঙ্গত উল্লেখ্য কিছুদিন আগেই তার বিধানসভা কেন্দ্রে তার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ওঠে। সে নিয়ে অবশ্য স্পষ্ট করে মুখ খোলেননি প্রাক্তন মন্ত্রী।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments