Monday, June 15, 2026
Home দেশ নতুন দলে মিশে যাচ্ছে তৃণমূলের বিদ্রোহীরা!

নতুন দলে মিশে যাচ্ছে তৃণমূলের বিদ্রোহীরা!

এই মুহূর্তে দেশের রাজনীতিতে সব চেয়ে বড় খবর হলো নতুন দলে মিশে যাচ্ছে তৃণমূলের বিদ্রোহী সাংসদরা । নতুন এই দলের নাম NCPI। ভারতের জাতীয় রাজনীতিতে খুব একটা পরিচিত নয় এই দল।২০২৩ সালে ত্রিপুরা থেকে এই দলের রেজিস্ট্রেশন। মূলত অসম, ত্রিপুরা ও বাংলায় কাজ করে তারা।রাজনীতির থেকে সমাজ সেবা মূলক কাজেই এই দল বেশি ব্যাস্ত থাকে।Nationalist Citizens Party of India বরাবরই এন ডি এর সাথে বন্ধুত্ব বজায় রেখে চলে।আজ তৃণমূলের প্রতিনিধি হিসেবে স্পিকারের সাথে দেখা করতে আসেন সাংসদ কীর্তি আজাদ এবং সাগরিকা ঘোষ। সূত্রের খবর দলের সুপ্রিমোর বার্তা নিয়ে আসেন তারা। তৃণমূলের সর্বোচ্চ নেতৃত্ব এন ডি এ কে সমর্থন করতে নারাজ তাই খুব সম্ভবত আইনি জটিলতা এড়াতেই দল বদলের এই সিদ্ধান্ত।ইতিমধ্যে ঘোষদস্তিদার জানান  প্রধানমন্ত্রীর নেতৃত্বে NDA-এর শরিক হয়ে দেশের জন্য কাজ করবেন তাঁরা।দিল্লী গিয়ে সাংসদ সুদীপ ব্যানার্জীও এন ডি এর পাশে থাকার বার্তা দিয়েছেন।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments