Monday, September 14, 2026
No menu items!
Home আন্তর্জাতিক দুই কেন্দ্রে উপ নির্বাচনে প্রার্থী দিলো তৃণমূলের দুই গোষ্ঠী!

দুই কেন্দ্রে উপ নির্বাচনে প্রার্থী দিলো তৃণমূলের দুই গোষ্ঠী!

সিম্বল এবং দলের মালিকানা নিয়ে দ্বন্দ্বের মাঝেই দুই কেন্দ্রে প্রার্থী ঘোষণা করলো বিদ্রোহী তৃণমূল যা আপাতত ঋত পন্থী তৃণমূল নামে বেশি পরিচিত।নন্দীগ্রামের প্রার্থী এহতাশামুল হক। রেজিনগরে প্রার্থী হচ্ছেন সফিউজ্জমান শেখ অন্যদিকে নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনের প্রার্থী ঘোষণা করল কালীঘাট তৃণমূল। নন্দীগ্রামে প্রার্থী করা হয়েছে সঞ্চিতা প্রধান দে-কে। রেজিনগরে কালীঘাট তৃণমূলের হয়ে লড়বেন রবিউল আলম চৌধুরী।আপাতত প্রতীক নিয়ে মুখ খোলেনি একাধিক প্রার্থী। দু একদিনের মধ্যে বিজেপিও প্রার্থী ঘোষণা করতে পারে দুই কেন্দ্রে। সূত্রের খবর নন্দীগ্রামে বিজেপির মনোনয়ন পেশে উপস্থিত থাকতে পারেন স্বয়ং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments