ভারতীয় জনতা পার্টির বরাবরই দাবী ছিলো ক্ষমতায় এলেই লাগু হবে ইউনিফাইড সিভিল কোর্ট বা এক দেশ এক আইন।২০২৯ সালের মধ্যেই NDA শাসিত ২১টি রাজ্যে কার্যকর করা হবে অভিন্ন দেওয়ানি বিধি। রবিবার মুম্বইতে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।বর্তমানে বিজেপি-নেতৃত্বাধীন এনডিএ (NDA) জোট ১৯টি রাজ্য এবং দু’টি কেন্দ্রশাসিত অঞ্চলে ক্ষমতায় রয়েছে। এর মধ্যে উত্তরাখণ্ড, গুজরাট ও অসমে ইতিমধ্যেই অভিন্ন দেওয়ানি বিধি (UCC) কার্যকর করা হয়েছে। বাকি রাজ্য গুলিতেই শিগ্রই চালু হবে এই নয়া আইন।পরিকল্পনা অনুযায়ী লোকসভা নির্বাচনের আগেই এই কাজ সম্পন্ন হবে বলে জানিয়েছেন তিনি।

