Friday, June 5, 2026
Home আন্তর্জাতিক দেশ বিরোধী মন্তব্যর জেরে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে লিখিত অভিযোগ!

দেশ বিরোধী মন্তব্যর জেরে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে লিখিত অভিযোগ!

নিজের ধর্ণা মঞ্চ থেকে  কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আক্রমণ করে বাংলা দেশের একটি হত্যা কান্ড প্রসঙ্গ তুলে বিজেপিকে আক্রমণ করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।ভারতের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টার অভিযোগে এবার উত্তর বঙ্গে থানায় মমতা ব্যানার্জীর বিরুদ্ধে লিখিত অভিযোগ জমা পড়লো। সেদিন মমতা ব্যানার্জী বলেন – “বাংলাদেশ থেকে একটা বড় খুনিকে এসটিএফ গ্রেফতার করেছিল। তা নিয়ে বাংলাদেশে বড় বিক্ষোভ হয়েছিল। অন্য দেশের কথা বলছি না, আমি যে পয়েন্ট বলছি, ওরা মেঘালয় দিয়ে বাংলায় আসে। এখানে আসার পরে আমাদের এসটিএফ ধরে। হোম মিনিস্টার নিজে বলছেন… এতদিন বলিনি, আজ অত্যাচারের শেষ সীমায় গেছে বলে বললাম” পাশাপাশি সত্য সামনে আসলে বাংলাদেশ উত্তাল হওয়ার আশঙ্কা করেন তিনি। ইতিমধ্যে বাংলাদেশের মৌলবাদীরা মমতা ব্যানার্জীর এই মন্তব্যকে কেন্দ্র করে নতুন করে অশান্তি পাকানোর চেষ্টা করছে।রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে সে দেশে বসবাসকারী হিন্দুরাও ক্ষতিগ্রস্ত হতে পারেন এর জেরে। এই মন্তব্য একেবারেই দায়িত্বজ্ঞানহীন এবং রাষ্ট্র বিরোধী।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments