Friday, June 5, 2026
Home বাংলা মেয়র পদ থেকে ইস্তফা দিলেন ববি হাকিম!

মেয়র পদ থেকে ইস্তফা দিলেন ববি হাকিম!

বিধানসভা নির্বাচনে শোচনীয় পরাজয়ের পর দলের পুরসভার চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেওয়ার ইচ্ছা প্রকাশ করে দলনেত্রী মমতা ব্যানার্জির কাছে আর্জি জানান কলকাতার বর্তমান মেয়র এবং প্রাক্তন পুর মন্ত্রী ফিরহাদ হাকিম।। দল নেত্রী মমতা ব্যানার্জি তাতে সম্মতি দেন বলেও জানা যায়।গত কাল থেকেই শোনা যাচ্ছিলো ইস্তফার জল্পনা।শেষ মেষ আজ কলকাতার মেয়র পদ থেকে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম।শুক্রবার সকালের দিকেই স্পষ্ট হয়ে যায় তা। তিনি পুরসভার চেয়ারপার্সনের হাতে তুলে দেন ইস্তফা পত্র।ইস্তফার পর সাংবাদিক সম্মেলন করে তিনি নিজের অতীত দিনের কাজের অভিজ্ঞতা। পুরোনো স্মৃতি। করোনা কালের সমস্যা সহ একাধিক বিষয় নিয়ে কথা বলেন।ইস্তফার কারন হিসেবে তিনি বলেন যেহেতু বর্তমানে দাপটের সাথে কাজ করতে পারছেন না তাই চেয়ার ধরে তিনি বসে থাকতে চান না। আগেই অবশ্য সন্মানজনক নিষ্কৃতির কথা বলেছেন তিনি।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments