Monday, August 24, 2026
No menu items!
Home বাংলা নবান্নে মুখ্যমন্ত্রী - প্রসেনজিৎ বৈঠক!

নবান্নে মুখ্যমন্ত্রী – প্রসেনজিৎ বৈঠক!

বিজেপি সরকারের শপথ গ্রহন অনুষ্ঠানে প্রসেনজিৎ চ্যাটার্জির উজ্জ্বল উপস্থিত ছিলো। গত সোমবার প্রসেনজিতের বালিগঞ্জের বাসভবনে গিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সঙ্গে ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ হটাৎ মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে নবান্নে পৌঁছে গেলেন প্রসেনজিৎ।তার বিজেপিতে যোগ দেয়ার জল্পনা রটে যায় মুহূর্তে তবে বেরিয়ে সাংবাদিকদের তিনি জানান বর্তমানে কোনও রাজনৈতিক দলে যোগ দেওয়ার পরিকল্পনা তাঁর নেই। ভবিষ্যতে যদি এমন কোনও সিদ্ধান্ত নেন, তাহলে প্রথমেই সংবাদমাধ্যমকে জানাবেন। আপাতত কাজের আলোচনা এবং ইন্ডাস্ট্রি সংক্রান্ত বিষয় নিয়ে কথা হয়েছে। পাশাপাশি মহা নায়ক উত্তম কুমারের একশোতম জন্মদিন পালন নিয়েও কিছু পরিকল্পনা রয়েছে বলে জানান।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments