Thursday, August 6, 2026
No menu items!
Home বাংলা প্রথমবার বিধানসভায় সাসপেন্ড মার্শাল?

প্রথমবার বিধানসভায় সাসপেন্ড মার্শাল?

নজির বিহীন এবং ঐতিহাসিক সিদ্ধান্ত নেয়া হলো পশ্চিমবঙ্গ বিধানসভায়। এই প্রথমবার কোনও মার্শালকে সাসপেন্ড করা হয়েছে। সাসপেন্ড করা হয়েছে বিধানসভার এক  মার্শালকে ।একাধিক বিধায়ক তাঁর বিরুদ্ধে আচরণগত এবং দায়িত্ব পালনে গাফিলতির অভিযোগ জানান। যার জেরে এই কঠোর পদক্ষেপ।সূত্রের খবর সাসপেন্ড হওয়া ওই মার্শালের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত হবে। বিধানসভায় মার্শালদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।পরিস্থিতি নিয়ন্ত্রণ এর বাইরে গেলে স্পিকার এর নির্দেশে মার্শাল বিধানসভা সদস্যদের বাইরে নিয়ে যান। এই ঘটনা আগেই দেখা গেছে বিধানসভায় তবে খোদ মার্শাল এর বিরুদ্ধে এমন পদক্ষেপ এই প্রথম।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments