প্রয়াত হলেন লিও মেসির বাবা। আর্জেন্তিনা দলে মেসির সতীর্থ নিকো পাজ় একটি পোস্টে এই খবর নিশ্চিত করেছেন।মেসির বাবা হোর্হে মেসি ৬৮ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন দীর্ঘদিন ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন হোর্হে। আর্জেন্তিনার রোজ়ারিও শহরের একটি ক্লিনিকে তাঁর চিকিৎসা চলছিল। আজ মারণ রোগের কাছে হার মানলেন তিনি।বিশ্বকাপ চলা কালীন মেসির পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছিল, হোর্হে মেসি চিকিৎসাধীন আছেন। মেসির ফুটবল জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিলো তার বাবার।

