এই মুহূর্তে ধর্মীয় স্থান থেকে মাইক খোলাকে কেন্দ্র করে বাংলায় রাজনৈতিক মহলে চাপানউতোর তুঙ্গে।রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের পুরনো নির্দেশিকা মেনে বহু মসজিদ থেকে মাইক খোলা শুরু হয়ে।বিরোধীরা অভিযোগ করছে ধর্মকে ‘টার্গেট’ করা হচ্ছে।সংখ্যালঘুদের জনপ্রতিনিধিদের একাংশ এই নিয়ে বিরোধিতা করছে । এবার মসজিদ থেকে মাইক খোলা প্রসঙ্গে বিতর্কের জল গড়াতে পারে আদালতেও।আজ হুঁশিয়ারি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এই বিষয় নিয়ে মুখ্যমন্ত্রীর সাথে দেখা করে তিনি আলোচনাও করেন। অন্যদিকে বৃহস্পতিবারই স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এই প্বিষয় নিয়ে হাজির হয় বাংলার তিন এনসিপিআই সাংসদ। তাঁদের মূল বক্তব্য ছিল, নির্দিষ্ট কোনও ধর্মকে যেন টার্গেট না করা হয়। শাসক দল অবশ্য জানিয়েছে শুধু মসজিদ নয় মন্দির এবং অনন্যা ধর্মের ক্ষেত্রও একই একই নিয়ম মানা হবে।

