Monday, August 24, 2026
No menu items!
Home বাংলা বসিরহাটে এস পি অফিস অভিযান ঘিরে চরম অশান্তি, রাস্তায় বসে পড়েন সুকান্ত...

বসিরহাটে এস পি অফিস অভিযান ঘিরে চরম অশান্তি, রাস্তায় বসে পড়েন সুকান্ত মজুমদার

আজ বসিরহাট এস পি অফিস অভিযানকে কেন্দ্র করে রক্ষেত্র হয়ে ওঠে বসিরহাট অঞ্চল। পুলিশের সঙ্গে ঝামেলা বাঁধে বিজেপি কর্মীদের এবং গ্রেপ্তার করা হয় বিজেপি কর্মীদের। এর পরই এসপি অফিসের সামনে রাস্তায় বসে বিক্ষোভ দেখান সুকান্ত মজুমদার-সহ বিজেপি নেতৃত্ব।জমায়েত থেকে পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া হয়। পালটা লাঠিচার্জ করে পুলিশ।পুলিশের দেয়া ব্যারিকেড ভেঙে এগিয়ে যায় বিজেপি নেতৃত্ব সেখানেই পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন তাঁরা।পরে মহিলা মোর্চার নেত্রীরাও ব্যারিকেড ভেঙে এগিয়ে যান। এই দীর্ঘক্ষন অগ্নি গর্ভ পরিস্থিতি তৈরী হয়। যানজট দেখা দেয় গোটা এলাকায়।সন্দেশখালী কাণ্ডে প্রতিবাদ জানাতেই নেয়া হয়েছিলো এই কর্মসূচি।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments