দক্ষিণ বঙ্গে প্রতি বছর ই বর্ষায় বহু মানুষ প্রাণ হারান বিষাক্ত স্বেত কালাচ সাপের কামড়ে এবার বাগনানের ব্লকের বাঁটুল গ্রামে ধরা দিলো দুর্লভ স্বেত কালাচ সাপ। এই গ্রামের বাসিন্দা সঞ্জীব প্রামাণিকের মাটির বাড়িতে শনিবার রাতে দেখা মিলেছে বিরল এই সাপের। প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে যায় এলাকায়।বাড়ির মালিক সাপ টি দেখেই দ্রুত খবর দেন ‘ওয়াইল্ডলাইফ এনভায়রনমেন্ট সেভিয়ার ট্রাস্ট’ এ তাদের এক সদস্য উদ্ধাকারী দল কে ডেকে পাঠায় তারা এসে তৎক্ষণাৎ সাপটিকে উদ্ধার করে।সাদা রঙের কালাচ অত্যন্ত দুর্লভ। এটি মূলত একটি বিশেষ জিনগত রূপান্তর। গ্রাম বাসীদের সাপ নিয়ে সতর্ক করার পাশাপাশি এলাকায় তল্লাশি চালায় তারা তবে ওই রাতে আর কোনো সাপ পাওয়া যায়নি।

