Saturday, September 5, 2026
No menu items!
Home দেশ সাত রাজ্যে বিচারপতিদের অবসরের বয়স বৃদ্ধি!

সাত রাজ্যে বিচারপতিদের অবসরের বয়স বৃদ্ধি!

সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী সাতটি রাজ্য জেলা বিচার বিভাগীয় আধিকারিকদের অবসরের বয়স বাড়িয়ে ৬২ বছর করতে সম্মত হয়েছে! এই মামলায় সুপ্রিম কোর্ট জানিয়েছে যে, বিচার বিভাগীয় আধিকারিকরা একটি স্বতন্ত্র শ্রেণি এবং তাঁদের অবসরের বয়স বাড়ানোর বিষয়টি রাজ্য সরকারি কর্মচারীদের সঙ্গে তুলনা করা যায় না।পাশাপাশি বেশ কয়েকটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলোকে তাদের অবস্থান পুনর্বিবেচনা করতে বলেছে শীর্ষ আদালত।বিচারব্যবস্থায় অভিজ্ঞ বিচারকদের ধরে রাখা এবং বিচারপতির পদ খালি থাকার সমস্যা সমাধান করাই এক্ষেত্রে মূল লক্ষ্য। এমনকি বিচারক পদে বসতে বেশি বয়স লেগে যায় সেই বিষয়টিও শীর্ষ আদালতের নজর এড়িয়ে যায়নি।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments