ক্ষমতায় এসেই বাংলার শিল্প এবং বিনিয়োগ নিয়ে আশার কথা শুনিয়েছিলেন মুখ্যমন্ত্রী তথা বিজেপি সরকার। এবার সেই আশাই পূরণ হওয়ার পথে আজ শিল্প মন্ত্রী তাপস রায়, বিজেপি সভাপতি সমীক ভট্টাচার্য এবং এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতেই ডানকুনিতে শিলান্যাস অনুষ্ঠানের শুভ সূচনা করেন লাক্স কোজি ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা অশোক টোডি।বাংলায় নতুন করে বড়ো বিনিয়োগ করতে চলেছে তাঁর সংস্থা।আজ মুখ্যমন্ত্রী বলেন – ভূমি পুজো ও শিলান্যাসে আপনারা অংশ নিয়েছেন, আপনাদের ধন্যবাদ। বাংলায় থাকা শিল্পপতিরা শুধু নন, বিশ্বের শিল্পপতিরা আসবেন। স্বপ্ন দেখিয়েছেন শমীকদা। আমি বাস্তবায়নের চেষ্টা করব। ডবল ইঞ্জিন সরকারের সুফল পেতে শুরু করেছেন আপনারা।’ শিল্প মন্ত্রী তাপস রায় জানান, পশ্চিমবঙ্গের শিল্পোন্নয়নের ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ সূচনা।’

