শুক্রবার সন্ধেয় শান্তিনিকেরতনের লাইক বাজার এলাকায় রতন শেখ নামে এক দুষ্কৃতীকে ধরতে গিয়েছিল পুলিশ। অভিযোগ, পুলিশকে লক্ষ্য করে গুলি চালান রতন।পায়ে গুলি লাগে এক পুলিশ কর্মীর।ওই অভিযুক্তর বিরুদ্ধে কমপক্ষে ৩৬টি মামলা রয়েছে বলে পুলিশ সূত্রে খবর। আহত কনস্টেবলকে হাসপাতালে দেখতেও যান রাজ্যের মুখ্যমন্ত্রী। আজ অবশেষে পুলিশ কনস্টেবলকে লক্ষ্য করে গুলি চালোনায় অভিযুক্ত রতন শেখের মৃত্যু মৃত্যু হলো পুলিশের গুলিতে। সূত্রের খবর রবিবার খোঁজ মেলে অভিযুক্তর। তাঁকে ধরতে গেলে ফের গুলি চালায় বলে অভিযোগ। এর পরেই পুলিশের পাল্টা গুলিতে মৃত্যু হয় রতন শেখের। অনেকেই অবশ্য এনকাউন্টার বলেই মনে করছে গোটা ঘটনাকে।মৃত্যুর পর রতনের দেহ বোলপুর মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

