Monday, November 16, 2026
No menu items!
Home আন্তর্জাতিক বিসর্জনকে কেন্দ্র করে বীরভূমে তুমুল অশান্তি

বিসর্জনকে কেন্দ্র করে বীরভূমে তুমুল অশান্তি

গত কাল রাজ্যের অধিকাংশ কালী পুজোর বিসর্জন ছিলো। বীরভূমে বিসর্জন চলাকালীনই তুমুল অশান্তি হয়।সিউড়ির হুসনাবাদ এলাকায় প্রতিমা নিরঞ্জনের শোভাযাত্রাকে কেন্দ্র করে নিমতলা এবং বেলতলার বাসিন্দাদের বচসা হয়।পরবর্তীতে এক পক্ষ আরেক পক্ষের বাড়িতে চড়াও হয়।ঘটনায় একাধিক আহত হয়। তাদের মধ্যে কয়েকজন মহিলা গুরুতর আহত হয়েছেন। একাধিক বাইক, স্কুটারে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ ওঠে।সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি কয়া হয়েছে। এলাকায় বিরাট পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। গোটা ঘটনার তদন্ত করছে সিউরি থানার পুলিশ।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments