ভারতীয় জনতা পার্টি বরাবরই বিশ্ব যোগ দিবসকে গুরুত্ব সহকারে পালন করে আসছে দেশ জুড়ে। বিজেপি শাসিত রাজ্য গুলিতে মহা সমারোহে সরকারি উৎসাহে পালিত হয় যোগ দিবস। বিরোধী থাকাকালীন বাংলায় বিজেপি যোগ দিবস পালনে জোর দিতো। এবার বিজেপি সরকার গড়ার পর এটাই প্রথম যোগ দিবস।এই বছর আগামী ২১ এ জুন যোগ দিবসের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী শুভেন্দু সহ গোটা কেবিনেট। রেড রোডে পালিত হবে অনুষ্ঠান।ইতিমধ্যে সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২১ তারিখ সমস্ত সরকারি কর্মীদের সকাল সাড়ে ৬টা থেকে ৭টা ৪৫ মিনিট পর্যন্ত তাঁদের সংশ্লিষ্ট দপ্তর, রেড রোড কিংবা মেলা প্রাঙ্গনে উপস্থিত থাকতে বলা হয়েছে নবান্নের তরফে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, ওই অনুষ্ঠানে রাজ্য সরকারের সমস্ত স্থায়ী এবং অস্থায়ী কর্মীদের উপস্থিত থাকতে হবে। অর্থাৎ যোগ দিবসে যোগদান একরকম বাধ্যতামূলক করা হলো।ইতিমধ্যে শহর জুড়ে যোগ দিবসকে নিয়ে জোর তৎপরটা দেখা যাচ্ছে।
বিশ্ব যোগ দিবস পালনে জোর তৎপরতা রাজ্য জুড়ে!
RELATED ARTICLES

