দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রী সহ প্রায় ২০ টি রাজ্যের মুখ্যমন্ত্রীর উপস্থিতি তে আজ বাংলার নবম মুখ্যমন্ত্রী রূপে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর শপথ নেন। পাশাপাশি শপথ নিলেন নির্বাচিত পাঁচ বিধায়ক দিলীপ ঘোষ, অগ্নিমিত্র পল, অশোক কীর্তনিয়া, ক্ষুদিরাম টুডু ও নিশীথ প্রামাণিক। বিভিন্ন সূত্র মারফত খবর, মুখ্যমন্ত্রী হওয়ার পরে আগামী সোমবার গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে পারেন শুভেন্দু। পুলিশ প্রশাসনের সঙ্গে বৈঠক করতে পারেন তিনি।বাকিরাও শপথ নেবেন আগামী সপ্তাহেই।শপথ নিয়েই আজ কালীঘাট, ভারত সেবাশ্রম এবং শ্যামাপ্রসাদ মুখার্জির বাড়িতে শ্রদ্ধা জানাতে যান শুভেন্দু অধিকারী। নিয়েছেন একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। ব্যাক্তি গত সচিব হিসাবে ইতিমধ্যে শান্তুনু বালা এবং উপদেষ্টা রূপে সুব্রত গুপ্তকে নিয়োগ করা হয়েছে।এদিন কালি ঘাটে নিজের মাথায় করে ডালা নিয়ে যেতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে সঙ্গে ছিলেন তাপস রায় সহ একাধিক বিধায়ক।কিছু দিন আগে কালিঘাটে পুজো দিতে এসে কি ভাবে মায়ের পা থেকে একটি পদ্ম তার হাতে এসে পরে আজ সেই অভিজ্ঞতা আরো একবার শেয়ার করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
ব্রিগেডে ঐতিহাসিক শপথ গ্রহণের পরেই কালি ঘাটে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী!
RELATED ARTICLES

