Monday, August 24, 2026
No menu items!
Home দেশ বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী!

বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী!

গেরুয়া ঝরে ভেঙে পড়েছে সবুজ দূর্গ। পরিবর্তন এসেছে বাংলায়। নতুন মুখ্যমন্ত্রী কে হবে সেই প্রশ্নেও উত্তর পাওয়া গেলো আজ। প্রত্যাশা মতোই রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীকেই পরিষদিয় দল নেতা হিসেবে বেছে নেয়া হলো। নাম ঘোষণা করলেন অমিত শাহ নাম প্রস্তাব করলেন দিলীপ ঘোষ। উল্লেখ যোগ্য ভাবে অন্য কোনো নাম আসেইনি এক্ষেত্রে।অন্যদিকে পশ্চিমবঙ্গের ইতিহাসে শুভেন্দু অধিকারী প্রথম, যিনি কোনও মুখ্যমন্ত্রীকে ভোটে হারিয়ে নিজে মুখ্যমন্ত্রীর পদে বসতে চলেছেন।আগে নন্দী গ্রাম থেকে এবং এবার ভবানীপুর থেকে তিনি মমতা বন্দোপাধ্যায়কে পরাজিত করলেন। অজয় মুখোপাধ্যায় এর পর তিনিই মেদিনীপুর জেলা থেকে দ্বিতীয় দ্বিতীয় ব্যাক্তি হিসেবে মুখ্যমন্ত্রী হচ্ছেন। মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী আমি নয় আমরা হিসেবে কাজ করার বার্তা দিয়েছেন। আগামী কাল ব্রিগেড ময়দানে শপথ নেবেন মুখ্যমন্ত্রী।বাকি মন্ত্রীদের কয়েক জনের ও ঐদিন শপথ নেওয়ার কথা।উপস্থিত থাকবেন দলের শীর্ষ নেতৃত্ব এবং কেন্দ্রীয় মন্ত্রীরা।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments