সাংগঠনিক স্তরে রাজ্য বিজেপিতে ব্যাপক রদবদল করা হলো আজ।একাধিক পরিচিত মুখকে সরিয়ে দেওয়া হলো রাজ্য বিজেপি কমিটির নানা গুরুত্বপূর্ণ পদ থেকে। তালিকায় রয়েছেন একাধিক হেভিওয়েট মন্ত্রী ও বিধায়ক।এক ব্যাক্তি এক পদ এই আদৰ্শ মেনে সরানো হয়েছে জগন্নাথ চট্টোপাধ্যায়, অগ্নিমিত্রা পাল, তাপস রায়ের মতো মন্ত্রীদের। পাশাপাশি বিজেপির রাজ্য কমিটি থেকে সরিয়ে দেওয়া হয়েছে যাদবপুরের বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়কে।অন্যদিকে মোর্চার মাথায় অঞ্জনা বসুকে আনা হয়েছে।জেলা স্তরে বনগাঁ, বারাসত, শ্রীরামপুর, আরামবাগ, মেদিনীপুর, বর্ধমান সহ সাতটি জেলার সভাপতি বদল করা হয়েছে।

