প্রতি বছর মহা সমারোহে সহীদ দিবস পালন করে তৃণমূল কংগ্রেস। এবার ছবিটা সম্পূর্ণ আলাদা।ক্ষমতা হারানোর পর দুভাগে বিভক্ত তৃণমূল। একদিকে আসল তৃণমূল দাবী করা ঋতব্রত গোষ্ঠী অন্য দিকে মমতা পন্থী আদি তৃণমূল বা কালীঘাট তৃণমূল। আগামী ২১ জুলাই শহিদ দিবস পালন ও সমাবেশের প্রস্তুতি খতিয়ে দেখতে আজ গান্ধী মূর্তির পাদদেশে যায় ‘ঋতব্রত-তৃণমূল’।ছিলেন ফিরহাদ, চন্দ্রিমা, জাভেদ খানরা। ফিরহাদ এদিন দাবী করেন শহীদ দিবসে নাচ-গান নয় শহীদ তর্পন হবে অন্যদিকে, এই নিয়ে পাল্টা কটাক্ষ করেছেন কুণাল ঘোষ। ‘যদি কাউকে মেয়ো রোড দেওয়া যায়, তাহলে আমাদের ভিক্টোরিয়ার সামনে সমাবেশ করতে দিতে আপত্তি কোথায় ? মিডিয়ার সামনে এই প্রশ্ন তোলেন তিনি।মমতা বন্দোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হবে কিনা জিজ্ঞাসা করা হলে ফিরহাদ হাকিম জানান আমায় কেউ কোনওদিন নেমন্তন্ন করেনি। ২১শে জুলাই সেই সময় থেকে আজ পর্যন্ত আমরা নিজেরাই এসে শহিদের তর্পণ করেছি, শহিদ দিবস করেছি।’ ক্ষমতা হারানো তৃণমূল দুই ভাগে বিভক্ত হয়ে কিভাবে শহীদ দিবস পালন করে সেটাই এখন দেখার।

