Tuesday, May 5, 2026
Home বাংলা হেরেও পদত্যাগ করবেন না বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়!

হেরেও পদত্যাগ করবেন না বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়!

নির্বাচন এর ফলাফল প্রকাশ হওয়ার পর আজ তৃণমূল কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করেন বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। হারের কারন হিসেবে আজ মমতা ব্যানার্জী নির্বাচন কমিশন, বিজেপি এবং সেন্ট্রাল ফোর্স কে দায়ী করেন। সাংবাদিক দের করা পদত্যাগ সংক্রান্ত প্রশ্নে মমতা ব্যানার্জী জানান আমরাই জিতেছি, আমরা হারিনি”তারপর নিজের অবস্থান স্পষ্ট করে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন তিনি নিজে থেকে রাজভবনে গিয়ে পদত্যাগ করবেন না। তার ব্যাখ্যা তাঁকে জোর করে হারানো হয়েছে।বিশেষজ্ঞদের মতে এক্ষেত্রে বিজেপির সরকার গঠনে কোনো বাধা নেই কারন আগামী ৭ তারিখ এই সরকারের মেয়াদ ফুরোচ্ছে। তারপর রাজ্যপাল জয়ী দল কে সরকার গঠনের আবেদন করবেন। বিশেষ ক্ষমতা বলে রাজ্যপাল হস্তক্ষেপ করতে পারেন।অর্থাৎ বিদায়ী মুখ্যমন্ত্রীর পদত্যাগ একটি সাংবিধানিক রীতি। বিগত সময়ে সকল মুখ্যমন্ত্রী এই রীতি পালন করে এসেছেন।ইতিমধ্যে রাজ্যে মুখ্যমন্ত্রী নির্বাচন এবং শপথ গ্রহণের তৎপরতা শুরু হয়ে গেছে।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments