বরানগর কেন্দ্র বরাবরই ভোটের সময় আলোচনার কেন্দ্র বিন্দু তে থাকে। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। একদিকে তৃণমূল প্রার্থী সায়ন্তীকা অন্যদিকে বিজেপির প্রার্থী সজল ঘোষ প্রার্থী ঘোষণা হওয়ায় পর থেকেই ঝাঁপিয়ে পড়েছেন প্রচারে। কেউ কাউকে এক চুল জমি ছাড়তে নারাজ। এবার অশান্তি লাগলো পোস্টার ছেড়ার ঘটনাকে কেন্দ্র করে। শোনা যাচ্ছে তৃণমূলের প্রচারের সময় সজল ঘোষের অনুগামীরা তৃণমূলের পোস্টার লাগাতে বাধা দেয়। রুখে দাঁড়িয়ে তৃণমূল নেতাকর্মীরা প্রতিবাদ জানায়। পরিবর্তে তাদের মারধর করা হয়। এই নিয়ে দুপক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ বেঁধে যায়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে ঘটনাস্থলে ছুটে যায় বিশাল পুলিশবাহিনী।তাতেও কাজ না হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামানো হয় র্যাফ। পরবর্তীতে ঘটনাস্থলে নামানো হয় কেন্দ্রীয় বাহিনীকেও। তৃণমূল প্রার্থী সায়ন্তিকা সংবাদ মাধ্যমকে জানান ”বহিরাগত নিয়ে এসে বরানগরকে অশান্ত করার চেষ্টা করা হচ্ছে। এর জবাব এখানকার মানুষ দেবে।” তৃণমূলের কোনও পোস্টার ছেঁড়া হয়নি বলে পালটা দাবি বিজেপি প্রার্থী সজল ঘোষের। গত বিধানসভা উপ নির্বাচনে এই কেন্দ্রেই সজল ঘোষকে হারিয়ে জিতে ছিলেন একদা টলিউড অভিনেত্রী এবং বর্তমান তৃণমূলের প্রার্থী সায়ন্তিকা।

