Monday, March 23, 2026
Home বাংলা নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর পদ যাত্রা ঘিরে সমর্থকদের ব্যাপক উন্মাদনা!

নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর পদ যাত্রা ঘিরে সমর্থকদের ব্যাপক উন্মাদনা!

ভোট এগিয়ে আসার পাশাপাশি রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রচারের ঝাঁজ বাড়াচ্ছেন প্রার্থীরা। পিছিয়ে নেই হাই ভোল্টেজ কেন্দ্র নন্দী গ্রাম। রাজ্য বাম শাসনের পতন এবং তৃণমূলের উত্থান এর পেছনে বড়ো ভূমিকা ছিলো নন্দী গ্রাম আন্দোলনের। বিগত বিধানসভা ভোটে এই কেন্দ্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে দু হাজারের কিছু কম ভোটে হারিয়ে ছিলেন শুভেন্দু অধিকারী। এবার মমতা বন্দোপাধ্যায় এই কেন্দ্র ছেড়ে দিলেও রয়েছেন শুভেন্দু। তার বিপক্ষে তৃণমূল প্রার্থী একদা তারই ছায়া সঙ্গী পবিত্র কর। আজ সেই নন্দী গ্রামেই প্রচার সারলেন শুভেন্দু অধিকারী।দুই হাজার কর্মী-সমর্থককে নিয়ে বিশাল পদযাত্রা করেন শুভেন্দু। খোল করতাল বাজিয়ে সমর্থক এবং অনুগামী দের নিয়ে মিছিল করেন তিনি । এরপর সোনাচূড়ার শহিদ বেদীতে মাল্যদান করেন।সেখানে কিছুক্ষন কথা বলেন ভূমি আনন্দলনে শহিদ পরিবারগুলির সঙ্গে।মিছিল চলা কালীন স্লোগান পাল্টা স্লোগানকে কেন্দ্র করে সাময়িক উত্তেজনা ছড়ালেও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়।প্রসঙ্গত উল্লেখ্য আগামী ২৫ মার্চ নন্দীগ্রামে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা আছে। তার আগেই নন্দীগ্রামের রাজনৈতিক পরিস্থিতি বেশ উত্তপ্ত এবং সরগরম বলাই যায়।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments