আসন্ন বিধানসভা নির্বাচনে পানিহাটিতে বিজেপির প্রার্থী হয়েছেন আর জি কর কাণ্ডের অভয়ার মা। প্রচারে তিনি মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে অশালীন ভাষা প্রয়োগ করায় ক্ষোভে ফেটে পড়েন দলের নেতা কর্মীরা। সেই নিয়ে উত্তপ্ত হয় রাজ্য রাজনীতি এবার পানিহাটির প্রচার মঞ্চ থেকে দলীয় নেতা-কর্মীদের শালীনতার পাঠ দিলেন তিনি। কোনওভাবেই বিজেপি প্রার্থী অভয়ার মাকে আক্রমণ যেন না করা হয়, সেকথা বললেন অভিষেক ব্যানার্জী।তিনি বলেন, “আমি সকলকে অনুরোধ করব, বিজেপির প্রার্থীকে কেউ শালীনতার বাইরে গিয়ে আক্রমণ করবেন না। আমাদের দল এটা শেখায়নি। ভদ্রমহিলা আমার মাতৃসম। তিনি তাঁর সন্তানকে হারিয়েছেন। মানুষ দুঃখে, কষ্টে অনেক সময় চাপে পড়ে ভুল সিদ্ধান্ত নেয়।” পাশাপাশি আর জি কর কাণ্ডে রাজ্য পুলিশের ভূমিকা নিয়েও কথা বলেন এবং তৎকালীন আন্দোলনকেও শ্রদ্ধা জানানোর কথা বলেন।

