Saturday, May 30, 2026
Home আন্তর্জাতিক অভিষেকের চিকিৎসা নিয়ে ক্ষুব্ধ মমতা বন্দোপাধ্যায়, বদলালেন হাসপাতাল!

অভিষেকের চিকিৎসা নিয়ে ক্ষুব্ধ মমতা বন্দোপাধ্যায়, বদলালেন হাসপাতাল!

আজ সোনারপুরে দলের আক্রান্ত কর্মীর বাড়িতে গিয়ে ব্যাপক জনরোষের শিকার হলেন সাংসদ অভিষেক ব্যানার্জী। তার উদ্দেশ্যে পচা ডিম ছোড়া হয়। ধস্তাধস্তিতে অসুস্থ্য বোধ করেন অভিষেক।দীর্ঘক্ষন আটকে থাকার পর তাকে উদ্ধার করে কেন্দ্রীয় বাহিনী।তারপরেই সোজা বাইপাসের ধারের একটি হাসপাতালে পৌঁছলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। হাসপাতালে পৌঁছনোর পরে হুইল চেয়ারে বসিয়ে ইমার্জেন্সিতে নিয়ে যাওয়া হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। ওই হাসপাতালে পৌঁছন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।সাথে যান শোভন চট্টোপাধ্যায়। ডেরেক ও ব্রাওয়েন। প্রাথমিক চিকিৎসা করে তাকে ছেড়ে দেয়া হয় এবং বাড়িতে বিশ্রামে থাকার পরামর্শ দেয়া হয়। মমতা বন্দোপাধ্যায় অভিযোগ করেন চিকিৎসা ঠিক হচ্ছে না। তাই অন্য হাসপাতালে শিফ্ট করা হবে।তারপর তাকে নিয়ে বেড়িয়ে যান মমতা বন্দোপাধ্যায়। গোটা ঘটনাকে বিজেপির তরফে অনভিপ্রেত বলেছেন রাজ্য সভাপতি সমীক ভট্টাচার্য।পাশাপাশি তৃণমূলের অত্যাচারকেও স্মরণ করিয়ে দিয়েছেন।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments