Saturday, June 6, 2026
Home দেশ দিল্লীতে " ককরোচ জনতা পার্টির " বিক্ষোভ সমাবেশ!

দিল্লীতে ” ককরোচ জনতা পার্টির ” বিক্ষোভ সমাবেশ!

দেশের সর্বোচ্চ আদালতের প্রধান বিচার পতি দিশা হীন যুব সম্প্রদায়কে ” ককরোচ ” বলে কটাক্ষ করেছিলেন। তারপরই সোশ্যাল মিডিয়ায় শুরু হয় আন্দোলন।গত কয়েক সপ্তাহে দেশের সবচেয়ে চর্চিত বিষয় ‘ককরোচ জনতা পার্টি’।জনপ্রিয়তায় সমাজ মাধ্যমে ভারতীয় জনতা পার্টিকেও ছাড়িয়ে যায় তারা। এবার ভার্চুয়াল জগতের বাইরে বাস্তবের মাটিতে পা রাখলো তারা।শনিবার দিল্লির যন্তর মন্তরে শুরু হয়েছে তাদের বিক্ষোভ কর্মসূচি।উপস্থিত ছিলো পার্টির সর্ব স্তরের নেতৃত্ব এবং কর্মী সমর্থকরা। এদিন সমাবেশে এসেছিলেন সোনাম ওয়াঙচুক।সরকারের কাছে পাঁচটি দাবী রেখেছেন তারা শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা, গোটা শিক্ষা ব্যবস্থার ডিজিটালাইজেশন, মণিপুরে স্বাভাবিক শিক্ষাব্যবস্থা চালু করা, শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যে নজর দেওয়া এবং সব প্রতিযোগিতামূলক পরীক্ষায় স্বচ্ছতা ও দায়বদ্ধতা।ইতিমধ্যে বহু রাজনৈতিক ব্যাক্তিত্ব এই পার্টিকে তাদের নৈতিক সমর্থন জানিয়েছে। পাশাপাশি অনেকে আবার বিদেশী ষড়যন্ত্রর গন্ধ পাচ্ছেন।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments