Tuesday, August 25, 2026
No menu items!
Home বাংলা বিধানসভায় নিজের ভাষণে বিরোধীদের তীব্র আক্রমণ মুখ্যমন্ত্রীর

বিধানসভায় নিজের ভাষণে বিরোধীদের তীব্র আক্রমণ মুখ্যমন্ত্রীর

সোমবার বাজেট পেশের পর আজ বক্তব্য রাখেন বিরোধী দল নেতা এবং মুখ্যমন্ত্রী সহ একাধিক বিধায়ক। নিজের বক্তৃতায় প্রাক্তন মুখ্যমন্ত্রী থেকে বিরোধীদের আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর্থিক দুর্নীতির প্রসঙ্গ তুলে মমতাকে আক্রমণ করে শুভেন্দু বলেন, “বিজিবিএস-এ ৩২৪ কোটি টাকা ফিকি-কে দিয়েছেন।” তাঁর হুঁশিয়ারি, “কোনও চোরকে ছাড়া হবে না। লাল চুল কানে দুল, তোলাবাজদের বাইর রাখব না”পাশাপাশি এদিন আর জি কর কাণ্ডের সুবিচার দেয়ার কথা আরো একবার বলেন মুখ্যমন্ত্রী। সংখ্যালঘু দের তৃণমূল কি ভাবে ভুল পথে চালিত করেছে সেই প্রসঙ্গও তোলেন তিনি। এদিন প্রাক্তন মুখ্যমন্ত্রী কিভাবে হিন্দুদের প্রতি অবিচার ও বঞ্চনা করেছেন তা বলতে গিয়ে কুম্ভ মেলা নিয়ে করা তার বিতর্কিত মন্তব্যর কথা স্মরণ করিয়ে দেন। আজ বিধানসভা থেকে ওয়াক আউট করে তৃণমূল রয়ে যায় কালীঘাট তৃণমূল। সেই নিয়েও আসল নকল ববে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করতে শোনা যায়।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments