তারাতলায়য় নির্মিয়মান গুদাম ভেঙে পরে নিহত দের সংখ্যা এই মহূর্তে ৫ তবে এখনো অনেকের আটকে থাকার সম্ভনা রয়েছে এবং আশঙ্কা জনক অবস্থায় এস এস কে এম এ রয়েছে একাধিক। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দুর্ঘটনাস্থল পরিদর্শন করে সন্ধ্যায় জানান, এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৫ জনের। আটকে থাকাদের খোঁজে রাতভর তল্লাশি চলবে। বুধবার সন্ধ্যায় এসএসকেএম হাসপাতালে যান মুখ্যমন্ত্রী।এলাকায় যান অগ্নিমিত্রা পল এবং ইন্দ্রনীল খান। দ্রুত উদ্ধার কাজ চালাচ্ছে বিপর্যয় মোকাবিলা বাহিনী, দমকল সহ একাধিক সংশ্লিষ্ট বাহিনী। ইতিমধ্যে সরকারি ভাবে চালু করা হয়েছে হেল্প লাইন। পোর্টের জমি লিস নিয়ে ওই গুদাম বানানো হচ্ছিলো বলে খবর পাওয়া যাচ্ছে। কারা এর জন্য দোষী তা খুঁজে বের করতে ইতিমধ্যে শুরু হয়েছে প্রাথমিক তদন্ত।
তারাতলা কাণ্ডে মৃতের সংখ্যা ৫, আহত বহু!
RELATED ARTICLES

