Monday, August 24, 2026
No menu items!
Home বাংলা কালীঘাটে তৃণমূলের মিছিলে ব্যাপক অশান্তি!

কালীঘাটে তৃণমূলের মিছিলে ব্যাপক অশান্তি!

কালী ঘাটে আজ আবার বারুইপুর কাণ্ডের প্রতিবাদে পথে পথে নামেন মমতা ব্যানার্জী। ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে বুধবার তৃণমূলের ছাত্র ও যুব সংগঠনের আয়োজিত মিছিলে শুরু থেকেই ছিল অশান্তির পরিস্থিতি। দলনেত্রী অভিযোগ করেন দফায় দফায় পুলিশ প্রশাসন তাঁদের বাধা দেয় এবং হাই কোর্ট এর রায় থাকা সত্ত্বেও কেড়ে নেয়া হয় হ্যান্ড মাইক।এক সময়ে মেজাজ হারিয়ে এক ব্যক্তিকে থাপ্পড় মারেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জী। পরে জানা যায় সে তৃণমূলের ই কর্মী।বিজেপি সরকারকে কটাক্ষ করে মমতা বলেন, ‘এই পরিবর্তনই কি বাংলার মানুষ চেয়েছিল? পাল্টা দিয়েছেন বিজেপি বিধায়ক সজল ঘোষ  ‘ওঁর মানসিক স্থিরতা নেই। মানসিক স্থিতি হারালে লোকে এরকম করে।’অন্য দিকে কামদুনি কাণ্ডের নির্যাতিতার পরিবার বিজেপি সরকারের প্রশংসা করে মমতা বন্দোপাধ্যায়কে তীব্র ধিক্কার জানিয়েছেন।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments