Tuesday, July 14, 2026
Home বাংলা বাংলায় ফিরছেন তাসলিমা?

বাংলায় ফিরছেন তাসলিমা?

বাংলা দেশের বিতর্কিত লেখিকা তাসলিমা নাসরিনকে বাম আমলে কলকাতা ছাড়তে হয়ে ছিলো মৌলবাদীদের জঙ্গি আন্দোলন এর জেরে। তবে বরাবরই কলকাতায় ফেরার ইচ্ছে প্রকাশ করেছেন। তৃণমূল আমলে তাঁর ফেরা নিয়ে কোনো সদর্থক পদক্ষেপ দেখা যায়নি। তবে সূত্রের খবর এবার বিজেপির সরকার তার বাংলায় ফেরার ছাড়পত্র দিয়েছে।প্রসঙ্গত, ২০২৫ সালে তসলিমাকে কলকাতায় ফেরানোর দাবিতে সংসদে সরব হয়েছিলেন বিজেপির রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য। তার প্রেক্ষিতে ভারত সরকার সেই সময়ে জানিয়েছিল, লেখিকায় কলকাতায় ফেরায় কোনও বাধা নেই।সেই থেকেই শুরু জলপনার এবার দীর্ঘ প্রায় ২০ বছর পরে কলকাতা পা রাখতে চলেছেন সাহিত্যিক তসলিমা নাসরিন। আগামী ১ অগস্ট, শনিবার কলকাতার রবীন্দ্র সদনের একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা তাঁর।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments