ভোট কুশলী হিসেবে তার খ্যাতি দেশ জোড়া তবে নিজে ভোটের লড়াইয়ে প্রথম। এবং প্রথম বার সরাসরি ভোটের লড়াইয়ে নেমে বিরাট জয় ছিনিয়ে আনলেন জন সুরাজ পার্টির প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোর। বিগত বিহার বিধানসভা ভোটে তার দল খাতা খুলতে পারেনি। নিজে অবশ্য ভোটে লড়েন নি পি কে। এবার বাকিপুর সিটে নীতিন নবীন। তিনি ইস্তফা দেওয়ার পরে এই কেন্দ্রে ফের ভোটগ্রহণ হয়। উপ নির্বাচনে বিজেপির সঙ্গে জন সুরাজ পার্টি এবং আরজেডির ত্রিমুখী লড়াই ছিল এই কেন্দ্রে এবং ১৯ হাজার ভোটে বিজেপি প্রার্থীকে পরাজিত করে বিধানসভায় পৌঁছে গেলেন প্রশান্ত কিশোর।

