করোনা মহামারীর সময়ে করোনা টেস্ট নিয়ে বড় দুর্নীতির ইঙ্গিত পাওয়া গেছিলো আগেই সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিষ্ণুপুর থানায় অভিযোগ দায়ের করেন বিজেপি নেতা তথা আইনজীবি অভিজিৎ দাস ববি। তার অভিযোগ, একদিনে ৫৫ হাজার ২০৩ জন মানুষের কোভিড টেস্ট (ব়্যাপিড অ্যান্টিজেন টেস্ট) করা হয়েছিল ডায়মন্ডহারবার কেন্দ্রে। মাত্র ২৬ জন চিকিৎসককে দিয়ে এই টেস্ট সম্পন্ন করা হয়েছিল। এই টেস্টে ব্যাপক গরমিল এবং বেনিয়ম হয়েছিলো বলে দাবী ওঠে। সম্প্রতি স্বাস্থ্য মন্ত্রী দাবী করেন কেন্দ্রর তরফে মহামারীর কালে রাজ্য সরকারকে, যে আর্থিক বরাদ্দ করা হয়েছিল রাজ্য সরকারের জন্য, সেখানে তছরুপ করা হয়েছে।এবার ন্যাশনাল মেডিকেল কমিশন তদন্ত চেয়ে চিঠি পাঠালো রাজ্য মেডিকেল কাউন্সিলকে।

