দীর্ঘ টানাপোড়েন এর পর গত কাল আদালতের রক্ষা কবচ নিয়ে ভবানী ভবন এ আসেন অভিষেক এর পি এ সুমিত তবে প্রথমদিন ১০ ঘণ্টা জেরা করে রেহাই দেয়া হয়নি আজ দ্বিতীয় দিন ঘণ্টা ছয়েকের জিজ্ঞাসাবাদের পরই সিআইডির দপ্তর থেকে ছাড়া হয় তাকে।প্রার্থী করার বিনিময়ে টাকা আদায়, বেআইনি আর্থিক লেন দেন সহ পশ্চিম মেদিনীপুরের জমি কেলেঙ্কারি সংক্রান্ত একাধিক অভিযোগ রয়েছে সুমিতের বিরুদ্ধে।আজ মিডিয়ার প্রশ্ন প্রায় এড়িয়ে যান সুমিত রায়।সংক্ষিপ্ত জবাবে বলেন ‘‘সুপ্রিম কোর্টের নির্দেশমতোই সব করছি।আপাতত আদালতের নির্দেশে তাকে নিয়মিত হাজিরা দিতে হবে।

