এই মুহূর্তে গোটা বাংলা তথা দেশ নেতাজীকে অপমান করার বিরুদ্ধে প্রতিবাদ করছে। আগেই কঠোর ব্যাবস্থার বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার আরো একধাপ এগিয়ে অনন্ত মহারাজের বঙ্গ বিভূষণ সম্মান কেড়ে নিল রাজ্য সরকার। ২১ ফেব্রুয়ারি অনন্ত মহারাজকে বঙ্গ বিভূষণ সম্মান দিয়েছিল তৃণমূল সরকার।নেতাজিকে অপমান করার শাস্তি স্বরূপ সেই ‘সম্মান’ হারালেন বিজেপি সাংসদ অনন্ত। নিজের স্বপক্ষে যুক্তি দিয়ে অনন্ত মহারাজ জানান তিনি নিজে কিছু বলেননি। যা কিছু তথ্য ইতিহাস হিসেবে রেকর্ডেড আছে তিনি সেটাই বলছেন। অন্য দিকে বঙ্গ বিভূষণ দেয়া নিয়ে আগের সরকারকে কটাক্ষ করেছেন বর্তমানে বিরোধী দলনেতা। সাংসদ পদ বাতিলের পক্ষে যুক্তি দিয়েছেন তৃণমূল বিধায়ক কুনাল ঘোষ।

