Friday, August 21, 2026
No menu items!
Home দেশ বন্যা পরিস্থিতি খতিয়ে দেখে গুরুত্বপূর্ণ নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী!

বন্যা পরিস্থিতি খতিয়ে দেখে গুরুত্বপূর্ণ নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী!

আজ সবংয়ে গিয়ে সেখানকার বন্যা পরিস্থিতি আকাশপথে ঘুরে দেখলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ভারী বৃষ্টিতে সবং-সহ পশ্চিম মেদিনীপুরের একাংশে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। এই অবস্থায় বৃহস্পতিবার প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক করে একগুচ্ছ নির্দেশও দিয়েছেন মুখ্যমন্ত্রী। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান এখানে বন্যার কারণে ২ জন মারা গিয়েছেন। তাঁদের পরিবারকে ৯ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। শুধুমাত্র সবং ব্লকেই ৩২০০ বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই সব পরিবারকে ৩০ হাজার টাকা করে দেওয়া হবে।এছাড়া শষ্য বীমা প্রকল্পের মাধ্যমেও ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর পরিকল্পনার কথা বলেন মুখ্যমন্ত্রী।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments