দু দেশের সম্পর্ককে আরো সুদৃঢ় করতে বাংলাদেশ প্রধানমন্ত্রীর ভারতে আসা প্রায় নিশ্চিতই ছিলো। তবে হটাৎ ছন্দ পতন ঘটে যখন গত ৫ আগস্ট রাজধানী দিল্লিতে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি ভার্চুয়াল সাংবাদিক বৈঠকের আয়োজন করেন। আর তার পর থেকেই দু’দেশের সম্পর্কে ফের কিছুটা জটিলতা দেখা দেয়।বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল স্পষ্ট জানিয়েছেন, এই মুহূর্তে এই বিষয়ে তাঁর কাছে আর কোনও সাম্প্রতিক তথ্য নেই। তথ্য পেলে তা জানানো হবে।অন্যদিকে অন্যদিকে রাষ্ট্রপতি ভবন শনিবারের ‘চেঞ্জ অফ গার্ড’ বা গার্ড বদল অনুষ্ঠানটি বাতিল করা হচ্ছে বলে বিজ্ঞপ্তি দেয় যাতে আরো একবার তারেক রহমান এর ভারতে আসার জল্পনা শুরু হয়। পরে অবশ্য সেই বিজ্ঞপ্তি বাতিল করা হয়। এই মুহূর্তে বাংলাদেশ এর প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে রয়েছে ধোঁয়াশা এবং অনিশ্চয়তা।
বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারতে আসা নিয়ে অনিশ্চয়তা!
RELATED ARTICLES

