প্রধানমন্ত্রীর আর্থিক উপদেষ্টা এবং বিশিষ্ট অর্থনীতিবিদ সঞ্জীব সান্যালের উদ্যোগে গতকাল রাতে এক ব্যক্তিগত অনুষ্ঠানে যোগ দেন বাংলার অর্থ মন্ত্রী স্বপন দাশগুপ্ত। নির্মলা সীতারমণ, হরদীপ সিং পুরীর মতো শীর্ষ কেন্দ্রীয় মন্ত্রীরাও উপস্থিত ছিলেন সেই অনুষ্ঠানে।শিল্পর জন্য জমি-জট কাটানো, কর্মসংস্কৃতি ফেরানো, ব্যবসার জন্য বিভিন্ন অনুমোদনে দ্রুততা আনা সহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয় রাজ্য এবং কেন্দ্রের মধ্য। ইতিমধ্যে শিল্প এবং অর্থনীতি সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে শুভেন্দু অধিকারীর সরকার। কেন্দ্রীয় অর্থ মন্ত্রীর সঙ্গে আলোচনা ডবল ইঞ্জিন সরকারের সমস্ত সুফল পাইয়ে দিতে পারে আগামী দিনে এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল।

