নেপালে হরপাবানে নিখোঁজ হন মুকুল রায়ের পুত্র বধূ তথা শুভরাংশু রায়ের স্ত্রী শর্মিষ্ঠা রায়। বেশ কয়েকদিন কেটে যাওয়ার পর ও তার খোঁজ পাওয়া যায়নি। উদ্বিগ্ন গোটা পরিবার। রাজ্য সরকার তাদের সব রকম সহযোগিতা করছে। ইতিমধ্যে একদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে ভিডিও কলে তাদের কথাও হয় কিন্তু শুভ্রাংশ বৃহস্পতিবার জানান, রাজ্য সরকারের তরফেও এখনও কোনও সদর্থক খবর মেলেনি। খবর দিতে পারেনি সংশ্লিষ্ট পর্যটন সংস্থা।তাদের তরফে জানানো হয় বেওয়ারিশ দেহের শনাক্তকরণে বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে নেপাল সরকার। তারা ঠিক করেছে, সেই সব দেহ কবর দেওয়ার আগে ডিএনএ নমুনা সংগ্রহ করে রাখা হবে।রাজ্য পুলিশের উদ্যোগে ডি এন এ সংগ্রহ করে পাঠানোর ব্যাবস্থা হয়েছে। পরবর্তীতে ডি এন এ স্যাম্পল ব্যবহার করে সনাক্ত করণ হতে পারে।অন্যদিকে স্ত্রীর খোঁজ পেতে বুধবার সমাজমাধ্যমের দ্বারস্থ হলেন স্বামী শুভ্রাংশু রায়। শর্মিষ্ঠার ছবি এবং তাঁর নেপাল যাত্রার কিছু তথ্য-সহ একটি পোস্টার শেয়ার করা হয়েছে তার তরফে।

