রামমন্দিরের প্রণামী চুরির ঘটনায় অস্বস্তিতে পরে উত্তর প্রদেশ সরকার। সেই বিতর্কের পর থেকেই ট্রাস্ট এর সিইও নিয়োগের তোড়জোড় শুরু হয়। এই পদের জন্য একটি বাছাই কমিটিও তৈরি করা হয়। দায়িত্ব নেন অবসরপ্রাপ্ত বিচারপতি। অবশেষে নির্বাচন করা হলো এক প্রাক্তন বায়ু সেনা কর্তাকে।রামমন্দিরের ট্রাস্টের সিইও হচ্ছেন অবসরপ্রাপ্ত বায়ুসেনা কর্তা জিতেন্দ্র মিশ্র।গত বছর অপারেশন সিঁদুর চলাকালীন সামলেছেন বায়ুসেনার পশ্চিমাঞ্চলীয় কমান্ডের দায়িত্ব। একাধিক গুরুত্বপূর্ণ পদ আলোকিত করার পর এবার নতুন দায়িত্ব পেলেন এই সেনা কর্তা।

