ক্ষমতায় এসেই স্বাস্থ্য, শিল্প এবং শিক্ষা ব্যাবস্থাকে ঢেলে সাজানোর লক্ষ্যে কাজ শুরু করেছে শুভেন্দু অধিকারী সরকার এবার আগামী এক বছরের মধ্যে রাজ্যের প্রতিটি জেলা, পুরসভা এবং পঞ্চায়েত এলাকায় বিদ্যাভারতীর পরিচালনায় অন্তত ১০০০টি স্কুল গড়ে তোলার লক্ষ্যমাত্রা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ এর শিক্ষা শাখা বিদ্যা ভারতী রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অব কালচারে বিদ্যাভারতীর ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই পরিকল্পনার কথা জানান মুখ্যমন্ত্রী। তার মতে রাষ্ট্রবাদী এবং জাতীয়তাবাদী শিক্ষার প্রসার ঘটবে এর মাধ্যমে।প্রসঙ্গত উল্লেখ্য বর্তমানে বিদ্যাভারতীর অধীনে পশ্চিমবঙ্গে ৩১৩টি স্কুল রয়েছে।

