Tuesday, September 22, 2026
No menu items!
Home Blog মন্দারমণির সমুদ্রে তলিয়ে গেলেন তিন পর্যটক!

মন্দারমণির সমুদ্রে তলিয়ে গেলেন তিন পর্যটক!

সোমবার বড় অঘটন ঘটে যায় মন্দারমণিতে একই পরিবারের তিন জন ডুবে যায় মন্দারমণির সমুদ্রে স্নান করার সময়ে। তাদের আদি বাড়ি নদিয়ার কৃষ্ণগঞ্জে তবে কর্ম ভিন রাজ্যে থাকেন। স্বপরিবারে এসেছিলেন মন্দারমণিতে ছুটি কাটাতে।সোমবার দুপুরে সমুদ্রে নামেন এক মহিলা ও এক পুরুষ তাঁদের সঙ্গে ছিল এক বালকও নিম্নচাপের প্রভাবে সমুদ্র তখন বেশ উত্তাল। স্নান করার সময় জোয়ারের প্রবল টানে হঠাৎই তলিয়ে যান তাঁরা।সোমবার একজন এবং আজ আরো একজনের দেহ উদ্ধার হয়।শেষ পাওয়া খবর অনুযায়ী এখনো নিখোঁজ এক জন। শোকে পাথর গোটা পরিবার। সমুদ্রে কড়া নজরদারি চালাচ্ছে পুলিশ প্রশাসন।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments