সোমবার মন্ত্রিসভার বৈঠকে বিদ্যুৎ পরিষেবা সংক্রান্ত বড় বদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।শিল্প ও বাণিজ্যিক ক্ষেত্রে বিদ্যুতের চাহিদা বাড়তে থাকায় আগামী ডিসেম্বর থেকেই বাইরে থেকে বিদ্যুৎ কিনতে হবে রাজ্যকে।পাশাপাশি তিন মাসের পরিবর্তে এবার থেকে প্রতি মাসে বিদ্যুতের বিল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।আগামী বছর জানুয়ারি থেকে কার্যকর হবে এই নিয়ম। আজ সাংবাদিক সম্মেলন এ মুখ্যমন্ত্রী জানান বিদ্যুৎ কেনার জন্য ইতিমধ্যেই গ্লোবাল টেন্ডার এবং ওপেন টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। নিয়ম মেনে সর্বনিম্ন দরদাতা বা এল১-এর কাছ থেকেই বিদ্যুৎ কেনা হবে। নতুন নিয়মে গ্রাহকদের প্রতি মাসে বিদ্যুৎ ব্যবহারের হিসাব বুঝতে এবং খরচ পরিকল্পনা করতে সুবিধা হবে।লাভবান হবেন গ্রাহকরা।
রাজ্যের বিদ্যুৎ পরিষেবায় আসছে বড় বদল!
RELATED ARTICLES

