Sunday, August 2, 2026
No menu items!
Home বাংলা NKDA-র চেয়ারম্যান করা হল শোভন চট্টোপাধ্যায়কে

NKDA-র চেয়ারম্যান করা হল শোভন চট্টোপাধ্যায়কে

দীপাবলির আগে বড়ো দায়িত্বে প্রাক্তন মেয়র এবং মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়। এবার NKDA-র চেয়ারম্যান করা হল তাকে। সরকারি ভাবে শুক্রবার এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি হয়েছে।এই প্রথম নিউটাউন এর এনকেডিএ-র চেয়ারম্যান আলাদাভাবে নিযুক্ত করা হলো। এতদিন পর্যন্ত হিডকোর চেয়ারম্যানকেই এই দায়িত্ব সামলাতে হতো।পূর্বে NKDA-র চেয়ারম্যানের দায়িত্ব সামলাচ্ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব তথা মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়। এবার সেই পদ পেলেন শোভন চট্টোপাধ্যায়। দীর্ঘদিন ধরেই জল্পনা ছিলো শিগ্রই দলে ফিরতে পারেন বা বড়ো কোনো পদ পেতে পারেন শোভন চট্টোপাধ্যায় এবার সেই জল্পনাই সত্যি প্রমাণিত হলো।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments